গৌরনদীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি-শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রঙিন মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। একই দিনে সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মোনিরুজ্জামান মোনির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শান্তনু ঘোষসহ অন্যান্যরা।
এ সময় সমাজসেবক গণেশ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা রাম সাহাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































